Tuesday, September 29, 2015

religion ধর্ম

ধর্মে ধর্মে খুব মিল! কারণঃ 
১। সব ধর্মই 'ইস্বর' নামে একটি মিথ্যা'কে লালন করে।
২। সব ধর্মই কুসংস্কার আর অলৌকিকতা'কে প্রশ্রয় দেয়।
৩। সব ধর্মই বহু অপ্রয়োজনীয়, হাস্যকর এবং কিছুক্ষেত্রে বিপজ্জনক আচার-অনুষ্ঠান'কে অন্যের ওপর চাপিয়ে দেয়।
৪। সব ধর্মই নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যগুলোকে নিকৃষ্ট বলে দাবি করে।
৫। সব ধর্মই বিজ্ঞান, যুক্তি ও তর্কবিতর্ক'কে ঘেন্না করে ও এড়িয়ে চলে।
৬। সব ধর্মই অন্য ধর্ম'কে গিলে খাবার চেষ্টা করে।
৭। সব ধর্মই শাসকশ্রেণির সমর্থন ও সাহায্য পায়।
৮। সব ধর্মই বিশ্বাসী'কে অপার্থিব সুখ ভোগের লোভ দেখায়।
৯। সব ধর্মই অবিশ্বাসী'কে চরম শাস্তির বিধান দেয়।
১০। সব ধর্মই সামনে হাসে, কিন্তু আড়ালে ছুরি শানায়।
১১। সব ধর্মেরই ইতিহাস'টা হল বহু বিচিত্র বিদ্বেষ, বিভাজন, সাম্প্রদায়িকতা, দাঙ্গা আর হত্যালীলার।
১২। সব ধর্মেই 'আত্মসমর্পিত' মানুষের সাত খুন মাফ।